ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১০৭টি কোম্পানির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ইউনিটটির দর ২০ পয়সা বা ৩.৬৪ শতাংশ কমেছে। আজ ডিএসইতে ফান্ডটি সর্বশেষ ৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান। আজ ইউনিটির দর ১০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। আজ ইউনিটটির দর ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে- জাহিন স্পিনিংয়ের ৫.৪০ শতাংশ, সিটি ইন্সুরেন্সের ৫.৩৫ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১’র ৫.২৬ শতাংশ, শ্যামপুর সুগারের ৫.২১ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৫.১২ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪.৭৬ শতাংশ এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৪.২৮ শতাংশ কমেছে।


















