ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮:২১ পূর্বাহ্ন

লভ্যাংশ বিতরণ করেছে লিবরা ইনফিউশন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আর নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন