ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের সেরা ১০ কোম্পানি

চলতি সপ্তাহে (৬-৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.০৪ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.১৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে ১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৮১ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ১১ কোটি ৮৪ লাখ, গ্রামীণফোন ১০ কোটি ৯৮ লাখ, স্কয়ার ফার্মা ৯ কোটি ৭৮ লাখ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৮ কোটি ৫ লাখ, টেকনো ড্রাগের ৭ কোটি ১৪ লাখ ও ইবনে সিনার ৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন