ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

সমাপ্ত সপ্তাহে (৬ অক্টোবর -৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১১টি বা ৫৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে অগ্নি সিস্টেমস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.৯৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৩ টাকা ৫০ পয়সা; যা চলতি সপ্তাহে ৪১ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আরডি ফুডের শেয়ার দর ১৬.৭৪ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ২৩ টাকা ৩০ পয়সা ছিল ; যা চলতি সপ্তাহে ২৭.২০ টাকায় দাঁড়িয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর ১৪.৭৫ শতাংশ বেড়েছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকসের ১২.২০ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিলের ১১.৩০ শতাংশ, স্যালভো কেমিক্যাল ১০.৬২ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যাল ১০.৫০ শতাংশ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১০.১৯ শতাংশ, লাভেলো আইসক্রিম ৯.৯৯ শতাংশ ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৫ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন