সমাপ্ত সপ্তাহে (৬-৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ১৪৬টি বা ৩৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৫.২১ শতাংশ কমে ২২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৬ টাকা ৩০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি ১০.৬৪ শতাংশ দর কমে সর্বশেষ ১২২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩৭ টাকা ২০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের ১০.৩৪ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৮.৪২ শতাংশ, ইসলামী ব্যাংকের ৭.৬৪ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৭.৩৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭.৩২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফের ৭.২৬ শতাংশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৭.২৩ শতাংশ দর কমেছে।


















