চলতি সপ্তাহে পুঁজিবাজারে দর বৃদ্ধি, লেনদেন সবকিছুতেই দাপট দেখিয়েছে আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটেও কোম্পানিটির বড় অংকের টাকা লেনদেন হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এমন তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহজুড়ে অগ্নি সিস্টেমসের ২২.৯৯ শতাংশ দর বেড়ে সর্বশেষ ৪১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়; যা গত ১ বছরের মধ্যে সর্বোচ্চ দর শেয়ারটির।
সপ্তাহের শুরুতে শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
শুধু শেয়ার দরেই না লেনদেনেও রয়েছে কোম্পানিটির বড় অবদান।সপ্তাহজুড়ে কোম্পানিটি ২৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে।যা ডিএসইর মোট লেনদেনের ৭.০৪ শতাংশ।

চলতি সপ্তাহে ব্লক মার্কেটেও কোম্পানিটি ২৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
উল্লেখ্য, বি ক্যাটাগরির কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পিই রেশি রয়েছে ৩৪.৩৩ পয়েন্ট। ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারল্ডারদের ৪.৭৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৩-মার্চ,২৪) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৯০ পয়সা।


















