ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ২:২২ অপরাহ্ন

৪ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে রবিবার (১৩ অক্টোবর) পরযন্ত টানা ৪ দিনের ছুটিতে পড়ছে দেশের শেয়ারবাজার। এই সময়ে পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার ও রোববার সরকারী ছুটি থাকবে। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা। এর ফলে চার দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন।

চারদিন বন্ধ থাকার পর সোমবার (১৪ অক্টোবর) থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চালু হবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন