ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন

ডিএসইতে পিই রিশিও কমেছে ২%

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২ শতাংশ কমে ১০.৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে পিই রেশিও যত কম বিনিয়োগ ঝুঁকিও ততো কমে। পাশাপাশি পিই রেশিও বাড়লে বিনিয়োগ ঝুঁকি বাড়ে। বিদায়ী সপ্তাহে পিই রেশিও যেহেতু কমেছে, শেয়ারে বিনিয়োগ ঝুঁকিও তেমনি কমেছে।

বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৯১ পয়েন্ট। আর সপ্তাহ শেষে পিই রেশিও দাঁড়িয়েছে ১০.৭ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ০.২১ পয়েন্ট বা ২ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিও’র তথ্য মতে, ব্যাংক খাতে ৬.৪৮ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৮.৪৪ পয়েন্ট, প্রকৌশল খাতে ১২.১৪ পয়েন্ট, ওষুধ ও ভ্রমণ খাতে ১২.৩৫ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১২.৬৭ পয়েন্ট, বীমা খাতে ১২,৭৯ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৩.১৬ পয়েন্ট, বস্ত্র খাতে ১৩.৩ পয়েন্ট, আবাসন খাতে ১৪.২১ পয়েন্ট, খাদ্য খাতে ১৪.৮ পয়েন্ট, আর্থিক খাতে ১৫.২৫ পয়েন্ট, পাট খাতে ১৫.৫২ পয়েন্ট, আইটি খাতে ১৭.৬৭ পয়েন্ট, ট্যানারি খাতে ১৭.৯৪ পয়েন্ট, বিবিধ খাতে ২৭.৪১ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩০.৪৮ পয়েন্ট, কাগজ খাতে ৩১.৩৩ পয়েন্ট ও সিরামিক খাতে ৯৮.৮২ পয়েন্ট অবস্থান করছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন