দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনেদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭২টি বা ৪৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দরপতন হলেও বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার ডিএসই প্রধান সূচক ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭১৩ পয়েন্টে অবস্থান করছে। কমেছে ডিএসই–৩০ সূচক। এই সূচক ৬ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, দর কমেছে ১৭২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬২টির।
এদিকে বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে ৬২৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬২ কোটি ৪৩ লাখ টাকা বেশি । আগের দিন লেনদেন হয়েছিল ৫৬২ কোটি ৭২ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১১০টির দর বেড়েছে, কমেছে ৯৩টির আর ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।



















