পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের পরিচলনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একারণে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ৩:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কনফিডেন্স সিমেন্টের বিনিয়োগকারীরা ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার পাবে। কোম্পানিটি ৩৫ টাকা প্রিমিয়ামসহ মোট ৪৫ টাকায় রাইট শেয়ার ইসু করবে।
আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে শেয়ার ইস্যু করতে পারবে কনফিডেন্স সিমেন্ট।
কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমন্টে ঢাকা লিমিটেডে রাইটের মাধ্যমে সংগ্রহ করা টাকা বিনিয়োগ করবে। এছাড়া কোম্পানিটি এই টাকায় মেয়াদী ঋণ পরিশোধ করবে।
কোম্পানিটি আরও জানায়, বিএসইসি থেকে চূড়ান্ত অনুমোদনের পর রাইট শেয়ার বরাদ্দের জন্য আলাদা রেকর্ড ডেট ঘোষণা করবে।


















