ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ন

বিশ্ব আফ্রিকা নাইজেরিয়ায় তেলের ট্রাক বিস্ফোরণে নিহত ৪৮

গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

মূলত জ্বালানির ট্রাকটির সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর সেটি বোমার মতো বিস্ফোরণ ঘটে।

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, জ্বালানির ট্রাকের সঙ্গে অন্য যে ট্রাকের সংঘর্ষ ঘটে সেটিতে করে গবাদি পশু ও সাধারণ মানুষ পরিবহন করা হচ্ছিলো। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।

জরুরি ব্যবস্থা এজেন্সির মুখপাত্র হুসেইনি ইব্রাহিম বলেছেন, দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিরূপণে তখনো কাজ চলছিলো বলে জানান তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ