ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

কারাগার থেকে পালালেন ফাঁসির ৪ আসামি

বগুড়া জেলা কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছি। পরে তাদেরকে অভিযান চালিয়ে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার পরে সেলের গ্রিল বাঁকা করে ওই চার আসামি পালিয়ে যান। তাদেরকে পরে বগুড়ার চাষীবাজার থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ