ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১৯৮টি বা ৫০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইস্টার্ণ ব্যাংক পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ১২.৪৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নূরানী ডাইং অ্যন্ড সোয়েটার লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিথুন নিটিং অ্যান্ড লিমিটেড।।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা ফনিক্স ফাইন্যান্সের ৫.৪০ শতাংশ, জেএমআই হসপিটালের ৫.১০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪.৯৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪.৮৭ শতাংশ,মীর আখতারের ৪.৬১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.৫৪ শতাংশ ও ফ্যাস ফিন্যান্সের ৪.৩৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















