আইসিবি কর্মচারী কল্যাণ তহবিল হতে কর্পোরেশনে কর্মরত কর্মচারীগণের মেধাবী সন্তানদের ‘মেধাবৃত্তি-২০২৬’ প্রদান অনুষ্ঠান ০৭ মে, ২০২৬ তারিখে কর্পোরেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূরুল হুদা।
এছাড়াও আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


















