ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

আইনের ভিত্তিতে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি নেই: আইনমন্ত্রী

আইনের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া যায় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নির্বাহী আদেশটি একটি আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। আমি আইনের বক্তব্যে বলছি, নির্বাহী আদেশটি যে আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে, সেই আইনে এখন তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যায় না।

রোববার (২৩ জুন) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। এ অবস্থায় গত শুক্রবার রাতে ফের হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। শারীরিক অসুস্থতার কারণে ভোরেই অ্যাম্বুলেন্সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ