ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ডিএমপির ৪ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

গতকাল বুধবার (৫ জুন) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলি কর্মকর্তাদের মধ্যে- সহকারী পুলিশ কমিশনার মো. শাহিনুর ইসলামকে ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে, মো. হাফিজুর রহমানকে ট্রাফিক সবুজবাগ জোনে, নজরুল ইসলামকে লালবাগ বিভাগের কোতোয়ালী জোনে এবং কাজী ওয়াজেদ আলীকে মতিঝিল বিভাগের পেট্রোল খিলগাঁও হিসেবে পদায়ন করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ