ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন: ১৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু দ্য সিভিল পাওয়ার-এর আওতায় ৩ জুন থেকে ৭ জুন পর্যন্ত নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, বুধবার চতুর্থ অর্থাৎ শেষ ধাপে ৫৫টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ