ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৩:৩৭ পূর্বাহ্ন

ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির পর্ষদ সভা ২৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা অনিবার্য কারনবশত পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৬ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ