ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৫:০০ পূর্বাহ্ন

আনলিমা ইয়ার্নের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৬৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১২ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ৭৩ পয়সা। গতবছর একই সময়ে ২০ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ০৯ টাকা ৭০ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ