ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৫:০২ পূর্বাহ্ন

ইনফরমেশন সার্ভিসেসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ১১ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই’২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ২০ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৩৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ,২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩ টাকা ০২ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ