ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শখের বিপরীতে জয়

উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন শাহরিয়ার নাজিম জয়। নির্মাতা হিসেবেও প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়া মাঝে মধ্যে ওয়েব ফিল্মে বিভিন্ন ছরিত্রে তাকে দেখা যায়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অলোক হাসান পরিচালিত ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন জয়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা আনিকা কবির শখ।

ওয়েব ফিল্মে নিজের চরিত্র নিয়ে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘খুব চমৎকার একটি গল্পের ফিল্ম হতে যাচ্ছে ‘ত্রিভুজ’। আমার চরিত্রটিও দারুণ। আমার বিশ্বাস, দর্শকের মনে দাগ কাটবে ওয়েব ফিল্মটি।’

এ বিষয়ে অভিনেত্রী শখ বলেন, ‘উচ্চ, মধ্য ও নিম্নবিত্ত, তিন শ্রেণির প্রতিনিধি হিসেবে তিনটি কাপলের গল্প দেখা যাবে এখানে। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে যারা সবাই মুখোমুখি হবেন। নেমে আসে সম্পর্কের জটিলতা। দর্শক দেখবেন নীতি, মানবতা ও মনস্তাত্বিক ক্রাইসিসের চিত্র। ভালো লাগছে কাজটি করে।’

এ ছাড়াও আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ-ফারিণ খান ও সোহেল মণ্ডল-মৌসুমী মৌকে। আইনজীবী চরিত্রে হাজির হবেন ঊর্মিলা শ্রাবন্তী কর। সাজু মুনতাসিরের প্রযোজনায় ওয়েব ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা। শিগগিরই দীপ্ত প্লেতে দেখা যাবে এই ওয়েব ফিল্মটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ