ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সিনেমা থেকে মাহিয়া মাহির বিদায়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে প্রচারণার মাঠে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।

রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এ অভিনেত্রী। ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। নির্বাচনের শুরু থেকে অভিনেত্রী গণমাধ্যমকে জানান, তিনি নির্বাচিত হলেও অভিনয় থেকে দূরে থাকবেন না।

তবে এবার প্রচারণার মাঠে সুর পাল্টালেন এ গ্ল্যামারকন্যা। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা যায়, ‘অভিনেত্রী এক ভোটারকে বলছেন তিনি আর সিনেমা করবেন না। তিনি এখন মা হয়েছেন। তার সংসার হয়ে গেছে। তিনি জনসেবা নিয়েই থাকবেন।

২০১২ সালে প্রয়োজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসার রং সিনেমার মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। ক্যারিয়ারের চাঙ্গা সময়ে সিলেটের এক ব্যবসায়ীকে তিনি প্রথম বিয়ে করেন। কিন্তু সে বিয়ে টেকেনি। ২০২১ সালে গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে তিনি বিয়ে করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ