জাপানে প্রশান্ত মহাসাগরের দ্বীপ আইও জিমার উপকূলে একটি নতুন দ্বীপের সন্ধান মিলেছে। সমুদ্রের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে তৈরি হওয়া এই নতুন দ্বীপের এখনও কোনো নাম ঠিক হয়নি বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) সিএনএনকে জানিয়েছে।
গত পহেলা নভেম্বর দেশটির মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের তোলা ছবিতে এই দ্বীপ নথিভুক্ত করা হয়েছে। ছবিতে ছোট দ্বীপের ওপরে ছাইয়ের একটি কালো মেঘের মতো আকৃতি দেখা যায়। এখন ওগাসাওয়ারা দ্বীপাঞ্চলের একটি অংশ হয়েছে এই নতুন দ্বীপ।
যে এলাকায় নতুন দ্বীপ আবিষ্কার হয়েছে, সে এলাকাটিতে গত থেকে আগ্নেয়গিরির কার্যকলাপ রেকর্ড করছে জেএমএ। তবে টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউট নিশ্চিত করেছে, ৩০ অক্টোবর দ্বীপ গঠনের অগ্ন্যুৎপাত ঘটেছে।
টোকিও বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সেটসুয়া নাকাদা চলতি সপ্তাহে জাপান টাইমসকে বলেছিলেন, ভূপৃষ্ঠ ভেঙে ওপরে ওঠার আগে ম্যাগমা তৈরি হয়েছিল পানির নিচে।
নতুন তৈরি হওয়া দ্বীপটি জাপানের মূল ভূখণ্ডের প্রায় ৭৫০ মাইল দক্ষিণে এবং ইও জিমা থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত।



















