ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ২৪৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রিমিয়ার ব্যাংক পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ পয়সা বা ৭.৫৩ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৬৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির দর ২ টাকা ৯০ পয়সা বা ৭.০৬ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগার মিলস ৬.৯৭ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স ৬.৪৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স ৬.০২ শতাংশ, প্রভাতি ইন্স্যুরেন্স ৬.০২ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৫.৯৫ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স ৫.৩০ শতাংশ ও শ্যামপুর সুগার মিলসের ৫.০৪ দর বেড়েছে।
বিজনেস আই/


















