ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন

চাপের মুখে গাজা দখলের পরিকল্পনা ত্যাগ করেছে ইসরাইল

হামাসের সঙ্গে যুদ্ধ সমাপ্তির পর ইসরাইলের গাজা জয়, দখল বা শাসন করার কোন লক্ষ্য নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন গাজায় নিরাপত্তার দায়িত্বে থাকবে ইসরাইল, যার সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র।

শুক্রবার যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, কোন সশস্ত্র বাহিনীর হুমকি ঠেকাতে একটা ‘যথাযোগ্য শক্তির’ সেখানে প্রবেশের দরকার হতে পারে।

‘আমরা গাজা জয় করতে চাই না, আমরা গাজা দখল করতে চাই না এবং আমরা গাজা শাসন করতে চাই না’, নেতানিয়াহু যোগ করেন। বলেন, সেখানে একটা বেসামরিক সরকারের প্রয়োজন হবে, কিন্তু একই সাথে ইসরাইলকে এটাও নিশ্চিত করতে হবে যে ৭ অক্টোবরের মতো হামলা, যেখানে হামাস তাদের ১৪০০ জন নাগরিককে হত্যা করেছে, সেরকম আর ঘটবে না।

‘দরকার হলে একটা যথাযোগ্য বাহিনী গাজায় প্রবেশ করবে এবং হত্যাকারীদের হত্যা করবে। কারণ সেটাই হামাসের মতো আরেকটা সংস্থার গড়ে ওঠা ঠেকাবে’, বলেন তিনি। সূত্র: বিবিসি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ