ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

নিউজিল্যান্ডের নির্বাচনে ডানপন্থীদের বড় জয়

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে ডানপন্থী হিসেবে পরিচিত ন্যাশনাল পার্টি। এই সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্রিস্টোফার লুক্সন।

নির্বাচনের প্রাথমিক ফল বলছে, ন্যাশনাল পার্টি ৫২ শতাংশ ভোট পেয়েছে। এর মধ্যদিয়ে পরবর্তী সরকার গঠন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে ক্ষমতাসীন দল লেবার পার্টি।

নিউজিল্যান্ডে গত ছয় বছর ধরে উদারপন্থি হিসেবে পরিচিত লেবার পার্টির সরকার ক্ষমতায় রয়েছে। যার বেশিরভাগ সময় নেতৃত্ব দিয়েছেন সাবেক নারী প্রধানমন্ত্রী জাসিন্দা আরদার্ন। কিন্তু ৯ মাস আগে অনেকটা আকস্মিকভাবেই পদত্যাগ করেন তিনি। এরপর সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন দলের নেতা ক্রিস হিপকিন্স।

নিউজিল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, ৫২ শতাংশ ভোট গণনা শেষে দেখে যাচ্ছে, বিরোধী ন্যাশনাল পার্টি ৪১ শতাংশ ভোট নিশ্চিত করেছে।

বিপরীতে গত ছয় বছর দেশ শাসন করা লেবার পার্টির ঝুলিতে পড়েছে মাত্র ২৬ শতাংশ ভোট। আর এসিটি পার্টি পেয়েছে ৯ শতাংশ ভোট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ