ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ব্রাজিলকে রুখে দিল ভেনেজুয়েলা

বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারা ধরে রাখতে পারল না ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে ভেনেজুয়েলা।

ব্রাজিলের মাঠ আরেনা পান্তানালে বাংলাদেশ সময় শুক্রবার সকালে লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-১ ড্র হয়।

প্রথমার্ধে গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল। ম্যাচের ৫০তম মিনিটে নেইমারের নেওয়া কর্নার কিকে হেডে স্বাগতিকদের এগিয়ে নেন গাব্রিয়েল। দলকে চাপমুক্ত করার দ্বিতীয় গোলটি এনে দিতে পারেননি কেউ। উল্টো ম্যাচের ৮৫তম মিনিটে এদুয়ার্দ বেলোর গোলে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট ছিনিয়ে নেয় ভেনেজুয়েলা।

যোগ করা সময় মিলিয়ে এরপর ১৬ মিনিট সময় পেয়েছিলেন নেইমার-ভিনিসিউস জুনিয়াররা। কিন্তু কাঙ্খিত জালের দেখা পাননি।

দিনের অন্য ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেন নিকোলাস অতামেন্দি।

কলম্বিয়া-উরুগুয়ে ম্যাচটি ২-২ ড্র হয়। পেরুকে ২-০ গোলে হারায় চিলি। বলিভিয়ার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে একুয়েদর।

তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। দুই জয় ও এক ডয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল। এক জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। একটি করে জয়, পরাজয় ও ড্রয়ে সমান ৪ পয়েন্ট উরুগুয়ে, চিলি ও ভেনেজুয়েলার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ