ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৪:১০ অপরাহ্ন

চলতি সপ্তাহে ৭ কোম্পানির বোর্ড সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি চলতি সপ্তাহে লভ্যাংশ ও ইপিএস ঘোষণা করবে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণার পাশাপাশি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স এবং বিআইএফসি।

নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় তুলে ধরা হলো-

প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২১ জুন দুপুর ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স

কোম্পানিটির বোর্ড সভা ২৩ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ইসলামী ইন্স্যুরেন্স

কোম্পানিটির বোর্ড সভা ২৪ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

বিআইএফসি

কোম্পানিটির বোর্ড সভা ২৪ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ফাস ফাইন্যান্স

কোম্পানিটির বোর্ড সভা ২৫ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটির বোর্ড সভা ২৫ জুন বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের

কোম্পানিটির বোর্ড সভা ২৭ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

 

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ