ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুডু মার্কেটের কাছে একটি ভবনে অভিযান চালিয়ে ১৮৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত শুক্রবার মধ্যরাতের পর এ অভিযান পরিচালিত হয়।

গতকাল ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১১৮ বাংলাদেশি পুরুষ রয়েছেন। এ ছাড়া ২৮ জন ইন্দোনেশীয় নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে সাতজন পুরুষ ও ২১ নারী।

অভিযানে ৩২০ বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মালয়েমিয়ার ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র না থাকার অভিযোগ আনা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ