১৮তম জাতীয় ফার্নিচার মেলা শুরু হতে যাচ্ছে আগামী ১৭ অক্টোবর। দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ এই আয়োজন চলবে ২১ অক্টোবর পর্যন্ত। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ৩০টি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল থাকবে।
মেলার উদ্বোধনী উপক্ষে ১১ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি একটি মতবিনিময় সভার আয়োজন আয়োজন করে। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, চেয়ারম্যান সেলিম এইচ রহমান, মহাসচিব মোঃ ইলিয়াস সরকার, ভাইস চেয়ারম্যান, আহ্বয়ক- মেলা কমিটি, আলহাজ্ব শেখ আব্দুল আউয়াল এবং সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থকাবেন এ এইচ এম আহসান, ভাইস-চেয়ারম্যান ও সিইও, রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ ও জনাব মাহবুবুল আলম, সভাপতি, এফবিসিসিআই এবং জনাব কে এম আকতারুজ্জামান, সভাপতি, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও পরিচালক এফবিসিসিআই।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান জনাব সেলিম এইচ রহমান।
১৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পুষ্পগুচ্ছ হলে মেলার উদ্বোধন ঘোষণা করা হবে।

১৮তম জাতীয় ফার্নিচার মেলায় মূল মেলার পাশাপাশি উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতযোগিতা। গ্রুপ এ- ৪র্থ শ্রেণী পর্যন্ত এরং গ্রুপ বি- ৫ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত। প্রতিযোগিতায় সেরা ছবি আঁকার জন্য দুই গ্রুপে প্রথম ১০ জন করে ২০ জনকে দেওয়া হবে নগদ পুরস্কার এবং প্রত্যেক অংশগ্রহণকারী পাবে সার্টিফিকেট ও স্কেচ বুক।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই প্রতিযোগীর জন্ম নিবন্ধন সনদসহ দুপুর দুইটার মধ্যে ভেন্যুতে উপস্থিত হয়ে রেজিস্ট্রশন সম্পন্ন করতে হবে। ৬ থেকে ১২ বছর বয়সী শিশুরা এতে অংশগ্রহণ করতে পারবে। চিত্রাঙ্কনের সরঞ্জাম (বোর্ড, তুলি ও প্যাস্টেল কালার) প্রত্যেক অংশগ্রহণকারীকেই আনতে হবে। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ড্রয়িং পেপার সরবরাহ করা হবে। চিত্রাঙ্কনের বিষয় ‘ছবির মত ঘর’।
বিগত ১৭ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবার মেলার ১৮তম আয়োজন। এই মেলার উদ্দেশ্য হলো দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি বাড়ানো। এরই মধ্যে বিদেশে ফার্নিচার রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
মেলায় হাতিল, আখতার, ওমেগা ফার্নিচার, নাভানা, পারটেক্স, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্সের মতো ফার্নিচার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল থাকবে।


















