ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৫:২৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনে হামলা হলে যুদ্ধবন্দিদের হত্যা করবে হামাস

ফিলিস্তিনের ইসলামি রাজনৈতিক দল হামাস হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরাইল যদি আগাম সতর্কতা ঘোষণা না করে গাজা উপত্যকায় বোমা হামলা চালায়, তবে তারা যুদ্ধবন্দিদের হত্যা করবে।

সোমবার (১০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়।

হামাসের সশস্ত্র শাখা ইজেদ্দিন আল-কাসাম বিগ্রেডের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, হুঁশিয়ারি না দিয়ে আমাদের জনগণের ওপর প্রতিবার টার্গেট করা হয়ে প্রতিবার একজন করে বেসামরিক যুদ্ধবন্দিকে হত্যা করা হবে।

তিনি বলেন, শত্রু মানবতার ভাষা, নীতি-নৈতিকতা বোঝে না। ফলে আমরা তারা যে ভাষা বোঝে, সে ভাষাতেই কথা বলব।

হামাস এবং গাজাভিত্তিক আরেক সংগঠন ইসলামিক জিহাদ প্রায় ১৩০ ব্যক্তিকে ইসরাইল থেকে ধরে আনার দাবি করেছে। তারা দাবি করছে, এরা পণবন্দি নয়, বরং যুদ্ধবন্দি। এদের মধ্যে সৈন্য, বেসামরিক নারী, পুরুষ ও প্রবীণ ব্যক্তি রয়েছে।

এদিকে সর্বাত্মকভাবে গাজা উপত্যকা অবরুদ্ধ করার ঘোষণা দিয়ে ইসরায়েল বলেছে, সেখানে পানি, বিদ্যুৎ, খাবার সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে ভয়াবহ হামলা এড়াতে গাজাবাসীকে অন্যত্র সরে যেতে বলেছে তেলআবিব। জাতিসংঘের নিন্দা সত্ত্বেও গাজা উপত্যকা গত ১৬ বছর ইসরায়েলের অবরোধের মধ্যেই রয়েছে।

ইসরাইল জানিয়েছে যে তারা গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, তবে ওই হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত শনিবার সকালে ইসরায়েলে ৫ হাজার রকেট হামলা চালায় হামাস। এছাড়াও দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছে সংগঠনটি, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামাসকে পাল্টা জবাব দিতে গাজা উপত্যকায় রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল।

শনিবার হামাসের হামলার পর থেকে ইসরায়েলে ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। অপরদিকে ফিলিস্তিনি নিহত হয়েছে ৬৯০ জনের বেশি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ