ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

গ্রাহক তথ্য ব্যবহারের বিস্তারিত জানাবে গুগল

ডাটা সেফটি নামে গুগল প্লে স্টোরে নতুন ফিচার যুক্ত হয়েছে। ফলে এখন থেকে কোনো অ্যাপ ডাউনলোডের আগেই সেটি কীভাবে তথ্য সংগ্রহ, ব্যবহার এবং সংরক্ষণ করবে তা ব্যবহারকারীদের জানিয়ে দেবে। খবর টেকরাডার।

এক পোস্টে গুগল জানায়, গ্রাহক ও অ্যাপ নির্মাতাদের কাছ থেকে জানা গেছে, বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে কোনো অ্যাপ কী ধরনের তথ্য সংগ্রহ করছে কেবল তার তালিকা যথেষ্ট নয়। অ্যাপ নির্মাতারা কোন তথ্য সংগ্রহ করবেন এবং কীভাবে সেগুলো ব্যবহার করা হবে, তা জানাতে আমরা একটি ডাটা সেফটি ফিচার তৈরি করেছি।

অ্যাপটির নেয়া নিরাপত্তা উদ্যোগের মধ্যে তথ্য স্থানান্তরে এনক্রিপশন করা হবে কিনা এবং কোনো গ্রাহক তার দেয়া ডাটা ডিলিটের ইচ্ছা জানাতে পারবেন কিনা সেটি রয়েছে। এছাড়া প্লে স্টোরে শিশুদের সুরক্ষায় বিশেষভাবে তৈরি গুগল প্লের ফ্যামিলি নীতিমালা অ্যাপটি সঠিকভাবে অনুসরণ করে কিনা, সেই অ্যাপের নির্মাতারা কোনো বৈশ্বিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করেন কিনা সে বিষয়ও দেখা হবে।

ডাটা সেফটি ফিচারের কথা গত জুলাইয়ে ঘোষণা দেয় কোম্পানিটি, ফার্স্টপার্টি এবং থার্ড পার্টি উভয় শ্রেণীর অ্যাপ নির্মাতারা এর আওতাভুক্ত হবেন। ফিচারটি অ্যাপলের নিউট্রিশন লেবেলের অনুরূপ।

এখন থেকে অ্যান্ড্রয়েড গ্রাহকদের তাদের ডাউনলোড করা তথ্যের ওপর আরো বেশি নিয়ন্ত্রণ থাকবে বলে প্রতিবেদনে জানিয়েছে সিনেট। যেমন কোনো অ্যাপ গ্রাহকের লোকেশন ব্যবহারের অনুমতি চাইলে কেবল একবারের জন্য অনুমতি বা অ্যাপ ব্যবহারকালীন অনুমতি কিংবা সবসময়ের জন্য অনুমতি দেয়া যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ