ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি দেবে ওয়ানপ্লাস

বর্তমানে অ্যামোলেড ব্যবহৃত স্মার্টফোনগুলোয় ডিসপ্লেজনিত নানা সমস্যা দেখা যাচ্ছে। তবে ওয়ানপ্লাসের স্মার্টফোনগুলোয় এ সমস্যা বেশি। তাই ভারতের ব্যবহারকারীর জন্য লাইফটাইম স্ক্রিন ওয়ারেন্টি নামের নতুন একটি প্রোগ্রাম চালু করেছে চীনের প্রযুক্তি কোম্পানিটি। খবর টেক টাইমস।

নতুন প্রোগ্রামের মাধ্যমে ওয়ানপ্লাসের অ্যামোলেড স্ক্রিনসংবলিত পুরনো স্মার্টফোনগুলোর গ্রিন লাইন সমস্যার সমাধান করা হবে। মূলত হার্ডওয়্যারজনিত ত্রুটির কারণেই সৃষ্ট এ সমস্যায় আক্রান্ত ফোনের ডিসপ্লে প্রতিস্থাপনের প্রয়োজন হয়।

বর্তমানে প্রোগ্রামটির সেবা শুধু ভারতে পাওয়া যাবে। ওয়ানপ্লাস ব্যবহারকারীরা ডিভাইস পরীক্ষার মাধ্যমে সমস্যা নির্ণয় ও বিনামূল্যে ডিসপ্লে প্রতিস্থাপনের জন্য ওয়ানপ্লাস সার্ভিস সেন্টারগুলোয় যেতে পারবেন। কিছু ওয়ানপ্লাস ৮ এবং ৯ সিরিজের মালিকরা ভাউচারও পেতে পারেন যা দিয়ে তারা ওয়ানপ্লাসের নতুন মডেলে আপগ্রেড করতে পারবেন।

ভারতে ওয়ানপ্লাস ৮প্রো, ৮টি, ৯, ৯ আরসহ গ্রিন লাইন সমস্যা আক্রান্ত ডিভাইসের জন্য আপগ্রেড ডিসকাউন্ট ব্যবস্থা রেখেছে কোম্পানি। সার্ভিস সেন্টারগুলোয় অতিরিক্ত যন্ত্রাংশের প্রাপ্যতার ওপর ডিসকাউন্ট প্রযোজ্যতা কম-বেশি হতে পারে। প্রতিস্থাপনের করা ডিভাইসগুলোকে অবশ্যই ওয়ানপ্লাস ইন্ডিয়া ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ