তরুণদের চাহিদার কথা মাথায় রেখে সম্প্রতি দেশের বাজারে ওয়াই২৭ নিয়ে এসেছে ভিভো। বর্তমানে ডিভাইসটির প্রি-বুকিং শুরু হয়েছে। এলিট ডুয়াল রিং ডিজাইন, স্মার্ট আউটলুক, ৪৪ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং এবং ৬ দশমিক ৬৪ ইঞ্চির ফুল এইচডিপ্লাস সান লাইট ডিসপ্লে নিয়ে ডিভাইসটি গ্রাহকদের আকৃষ্ট করতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের।
ভিভো ওয়াই২৭ পাওয়া যাচ্ছে বারগেন্ডি ব্ল্যাক এবং সি ব্লু নামক দুটি রঙে। পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি চার্জের জন্য রয়েছে ৪৪ ওয়াটের টাইপ-সি ফ্ল্যাশ চার্জার। একবার শতভাগ চার্জে টানা ১৬ ঘণ্টার বেশি ভিডিও দেখা সম্ভব। উন্নত চার্জিং প্রযুক্তি ব্যবহার করায় শতভাগ চার্জ হবে মাত্র ১ ঘণ্টারও কম সময়ে। ২.৫ ডি কার্ভড ডিজাইনের স্কয়ার আকারের স্মার্টফোনটির ওজন মাত্র ১৯০ গ্রাম। ২৩৮৮×১০৮০ রেজল্যুশনের ডিসপ্লে পাওয়া যাবে স্মার্টফোনটিতে।
মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সঙ্গে আপডেটেড ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেম ব্যবহার করায় বেশ স্মুথ অভিজ্ঞতা পাওয়া যাবে। এতে ৬ জিবি র্যাম রয়েছে। এক্সটেন্ডেড র্যাম টেকনোলজি ৩.০-এর জন্য চাইলেই আরো ৬ জিবি র্যাম বাড়িয়ে নেয়ার সুবিধা রয়েছে। ইন্টারনাল স্টোরেজ হিসেবে ১২৮ গিগাবাইট দেয়া হয়েছে। ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা দেয়া হয়েছে। এছাড়া রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল বোকেহ। পাশাপাশি পোর্ট্রেট মোড, নাইট মোড, প্যারানোমা, লাইভ ছবি, স্লো-মোশন, টাইম ল্যাপস ইত্যাদি ফিচার তো থাকছেই। এর দাম নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা।


















