ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন

জিমেইলে শিডিউল ফিচার চালুর ঘোষণা গুগলের

জিমেইলে শিডিউলিং ফিচার চালুর ঘোষণা দিয়েছে গুগল। এটি মূলত গুগল ক্যালেন্ডারের একটি ফিচার, তবে ব্যবহারকারীদের সুবিধার জন্য একে মূল প্লাটফর্মে নিয়ে আসা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে, সহজে ইভেন্ট শিডিউল ও শেয়ার করা। খবর গিজমোচায়না।

ই-মেইল কনভারসেশন ভিউর নিচে থাকা ক্যালেন্ডার আইকনের মাধ্যমে এ ফিচার ব্যবহার করা যাবে। সেখানে ব্যবহারকারীকে দুটি অপশন দেয়া হবে। একটি হচ্ছে ক্রিয়েট অ্যান ইভেন্ট এবং অন্যটি অফার টাইমস ইউ আর ফ্রি। অর্থাৎ নিজে থেকে ইভেন্ট তৈরি বা নিজের অবসর সময় সম্পর্কে জানানো।

ক্রিয়েট অ্যান ইভেন্ট নির্বাচন করা হলে তাৎক্ষণিক গুগল ক্যালেন্ডারে একটি ইভেন্ট তৈরি হবে। এর মধ্যে ই-মেইলের সাবজেক্ট টাইটেলে ইভেন্টের নাম ও অংশগ্রহণকারীর নাম রিসিপেন্টসে থাকবে। এছাড়া যে কারো সঙ্গে শেয়ারের জন্য ই-মেইলের বডিতে ইভেন্টের সারাংশ লেখা থাকবে। জি-মেইলে থাকা থ্রি ডট মেন্যু থেকে ব্যবহারকারীরা ফিচারটিতে প্রবেশ করতে পারবেন বলে সূত্রে জানা গেছে। দ্বিতীয় অপশন অফার টাইমস ইউ আর ফ্রি ব্যবহারকারী কখন ব্যস্ত না সে বিষয়ে জানাতে সহায়তা করবে। সাইডবার ক্যালেন্ডার থেকে সময় নির্ধারণ করে তা অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ