ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল

চলতি বছরটা বাংলাদেশ নারী দলের জন্য অত্যন্ত ব্যস্ত একটি বছর। সদ্যই শ্রীলঙ্কা সফর করে দেশে ফিরেছে টাইগ্রেসরা। এবার ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছে নিগার সুলতানা জ্যোতিরা।

আগামী জুন-জুলাই মাসে ভারতীয় নারী দল বাংলাদেশ সফর করবে। যেখানে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলবে দুই দল। দ্বিপক্ষীয় এ সিরিজে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে তারা।

মূলত ওয়ানডের ম্যাচগুলো বিশ্বকাপ কোয়ালিফাইং সিরিজের অন্তর্ভুক্ত। এই সিরিজ দিয়েই ওমেন্স চ্যাম্পিয়নশিপের হোম সিরিজ শুরু করবে স্বাগতিক বাংলাদেশ।

এখন পর্যন্ত আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে দুইটি ম্যাচে হারলেও কোনো জয়ের দেখা না পায়নি নারী দল।

তবে বাকি চার ম্যাচ বিভিন করাণে পরিত্যক্ত বা খেলা মাঠে গড়ায়নি। এই ৬ ম্যাচে বাংলাদেশ ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান সংখ্যক ম্যাচে ভারত ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ