ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের। কোম্পানিটি ১০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্যারামাউন্ট টেক্সটাইলের ৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ফাইন ফুডস ৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিংয়ের ১ কোটি ৮৬ লাখ, বিকন ফার্মার ৪ কোটি ৩৯ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৪ লাখ, ডমিনেজ স্টিলের ৩ কোটি ৮৬ লাখ, লাফার্জহোলসিমের ১ কোটি ১৫ লাখ, ন্যাশনাল ফিড মিলের ১ কোটি ৪৮ লাখ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ২ কোটি ১২ লাখ ও সামিট অ্যালায়েন্স পোর্টের ১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















