ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, ন্যাশনাল ফিড মিলস, বিডি থাই ফুড, ভিএফএস থ্রেড ডাইং ও সিলকো ফার্মা লিমিটেড।
সোনারগাঁও টেক্সটাইল
কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৪০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯৬ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৮৮ টাকা ২০ পয়সা থেকে ৯৬ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৭০ পয়সা থেকে ৯৬ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ন্যাশনাল ফিড
কোম্পানিটির ১ টাকা ৮০ পয়সা বা ৮.১১ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২২ টাকা ২০ পয়সা থেকে ২৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা থেকে ২৪ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিডি থাই অ্যালুমিনিয়াম
কোম্পানিটির ১ টাকা ৩০ পয়সা বা ৬.২৮ শতাংশ দর বেড়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা ১০ পয়সা থেকে ২২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৪০ পয়সা থেকে ২২ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ভিএফএস থ্রেড ডাইংয়ের ৬.২১ শতাংশ ও সিলকো ফার্মার ৫.৯৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















