ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

দিনের শুরুতেই সাজঘরে ফিরলেন মুমিনুল

মিরপুর শের-ই বাংলা হোম অব ক্রিকেটে আজ বুধবার (৫ এপ্রিল) দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর আগে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহের চেয়ে ১৮০ রানে পিছিয়ে থেকে স্বাগতিকরা দ্বিতীয় দিন শুরু করেছে।

তবে এদিন শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগের দিনের করা রানের সঙ্গে মাত্র ৬ যোগ করতেই ফিরেছেন মুমিনুল। মার্ক অ্যাডায়ারের করা লেগ স্টাম্প সোজাসুজি বল তিনি স্কয়ারে খেলতে যান। কিন্তু সামনে এগিয়ে এসেও মুমিনুলের ব্যাট বলের ছোঁয়া পায়নি। উল্টো প্যাডে ঘষা খেয়ে বল সোজা লেগ-স্টাম্পে আঘাত হানে।

ক্রিজের অন্যপ্রান্তে ব্যাট করতে থাকা ‍মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬০ রান। সাকিব ১৩ এবং মুশফিক অপরাজিত আছেন ৪ রানে।

আয়ারল্যান্ড স্কোয়াড:

মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট।

বাংলাদেশ স্কোয়াড:

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, সাদমান ইসলাম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ