ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

ওমরাহ করলেন জাতীয় ফুটবলাররা

সৌদি আরবে ওমরাহ হজ পালন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা।

রোববার (১২ মার্চ) ২০ জন ফুটবলার ও ৫ জন কোচিং স্টাফ দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ওমরাহ পালন করেন।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে ব্রুনাই ও সিশেলসকে সঙ্গে নিয়ে সিলেটে তিন জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে সৌদি আরবে অনুশীলন করছেন জাতীয় দলের ফুটবলাররা। এর আগে শনিবার (১১ মার্চ) মদিনার ক্লাব উহুদের সঙ্গে একটি অনুশীলন ম্যাচে খেলে ১-১ গোলে ড্র করে জামাল ভূঁইয়ারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ