ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

মঙ্গলবার সকাল থেকেই দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার (২২ ফেব্রয়ারি) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আশরাফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে প্রতিদিনের মতো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ