ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন

নতুন গভর্নরের সই করা ৫০ টাকার নোট বাজারে আসছে

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আসছে। রবিবার (৮ জানুয়ারি ) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন গভর্নরের স্বাক্ষরিত এ নোট ইস্যু করা হবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ৫০ টাকা মূল্যমানের এ নোট ইস্যু করা হবে।

পরবর্তী সময়ে নতুন এ নোট বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস হতেও ইস্যু করা হবে। নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে।

নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ