ঢাকা, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৮:৩১ অপরাহ্ন

ইনফিনিক্সের নতুন গেমিং স্মার্টফোন হট ২০এস

গেমিংপ্রিয় তরুণদের জন্য নতুন স্মার্টফোন হট ২০এস নিয়ে এসেছে ইনফিনিক্স। ডিভাইসটিতে উন্নত প্রসেসর, ডিসপ্লেসহ বিভিন্ন ফিচার ও সুবিধা রয়েছে।

ইনফিনিক্স হট ২০এসে ৬৪ বিটের মিডিয়াটেক হেলিও জি৯৬ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে দুটি শক্তিশালী আর্ম করটেক্স এ৭৬ ও ছয়টি করটেক্স এ৫৫ কোর রয়েছে, যা সর্বোচ্চ ২ দশমিক ৫ গিগাহার্টজ গতিতে চলতে সক্ষম। নতুন স্মার্টফোনটিতে ১২০ হার্টজের রিফ্রেশ রেট দেয়া হয়েছে। এটি ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে ব্রাউজিংয়ের পাশাপাশি গেম খেলায় সুবিধা দেবে। ডিভাইসটির স্ক্রিন টু বডি রেশিও ৮৪ দশমিক ৩। এছাড়া আল্ট্রা-ন্যারো বেজেল থাকায় উন্নত ভিউয়িং অভিজ্ঞতা পাওয়া যাবে। হট ২০এসে ২৪০ হার্টজের আল্ট্রা টাচ স্যাম্পলিং রয়েছে, যা গেমিংয়ের সময় ভালো ইনপুট অভিজ্ঞতা দেবে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রেজল্যুশন অ্যালগরিদম ও ডার্ক রিজিয়ন এনহ্যান্সমেন্ট প্রযুক্তি থাকায় সরাসরি সূর্যের নিচে থাকলে ভালো ভিউয়িং অভিজ্ঞতা পাওয়া যাবে। ডিভাইসটিতে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ফুল এইচডিপ্লাস হাইপার ভিশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। হাইপার ভিশন থ্রিডি ডিসপ্লে প্রযুক্তি সর্বোচ্চ রেজল্যুশনসহ অত্যাধুনিক হলোগ্রাফিক ইমেজ তৈরি করে। ডিভাইসটিতে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমোরি এক্সটেনশনের কারণে র‍্যাম আরো ৫ জিবি বাড়ানো যাবে। সেই সঙ্গে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে হট ২০এস ডিভাইসে একটি ত্রিমাত্রিক বায়োনিক কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফলে দীর্ঘ সময় গেম খেললেও সেলফোন গরম হয় না। নতুন গেমিং ডিভাইসটিতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। পাওয়ার সেভিং ছাড়াও একবার ফুল চার্জ দিয়ে টানা তিনদিন ডিভাইসটি ব্যবহার করা যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ