ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৪:০০ অপরাহ্ন

ভুট্টা আমদানি বেড়েছে ভোমরা স্থলবন্দরে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ভুট্টা আমদানির পরিমাণ বেড়েছে। গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরে প্রায় ৩০ শতাংশ বেশি আমদানি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের বাজারে চাহিদা থাকায় আমদানি বেড়েছে কৃষিপণ্যটির। আমদানি করা এ ভুট্টা বিভিন্ন অঞ্চলে মাছ, পোলট্রি ও গোখাদ্য হিসেবে ব্যবহার হয়।

ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে ভুট্টা আমদানি করা হয়েছে ৯ হাজার ৯১২ টন। এর মধ্যে গত জুলাইয়ে ৭ হাজার ৫৪৪ টন এবং আগস্টে ২ হাজার ৩৬৮ টন। যার মূল্য ৩১ কোটি ৬৯ লাখ টাকা।

এর আগে গত অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে ৭ হাজার ১৬ টন ভুট্টা আমদানি হয়েছিল। যার মোট মূল্য ছিল ১৯ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্যটির আমদানি বেড়েছে ২ হাজার ৮৯৬ টন, যা গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ