ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৮:২১ পূর্বাহ্ন

‘ইউক্রেনের কাছে অকেজো ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র’

ইউক্রেনের কাছে পুরনো ও অচল ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি করছে রাশিয়ার সেনাবাহিনী।

তারা বলেছে, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য যুক্তরাষ্ট্রের নির্মিত ক্ষেপণাস্ত্র ‘জিএম-৮৮ হার্ম’ ধ্বংস করার পর আমরা বুঝতে পারি ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রটি পুরনো ও অকেজো ছিলো।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই সেদেশে অস্ত্র সরবরাহ ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্র রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এপর্যন্ত রুশ বাহিনী বহু মার্কিন অস্ত্র ধ্বংসের দাবি করেছে।

মস্কো বারবারই বলছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ফলে যুদ্ধ আরো ছড়িয়ে পড়বে। তবে ইউরোপ ও যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশ ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা অব্যাহত রেখেছে। পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেনে বহু যোদ্ধাও পাঠানো হয়েছে বলে বিভিন্ন সূত্র খবর দিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘কথিত’ সামরিক অভিযান চালায় রাশিয়া। এখন পর্যন্ত সেই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ