ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৩৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৬৯৭ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির ২২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ২১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে রানার অটোমোবাইলস ২১ কোটি ৫৬ লাখ, একমি পেস্টিসাইডস ২০ কোটি ২৯ লাখ, ডমিনেজ স্টিল ১৯ কোটি ৬২ লাখ, গোল্ডেন সন ১৫ কোটি ২ লাখ, টেকনো ড্রাগ ১৪ কোটি ৮৩ লাখ, ইস্টার্ণ ব্যাংক ১৪ কোটি ৭৩ লাখ ও মীর আখতার ১৪ কোটি ৩১ রাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















