ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
উত্তরা ব্যাংক ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ১ কোটি ৫০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১ কোটি ৫৬ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৫৯ লাখ, ডমিনেজ ২ কোটি ৮৮ লাখ, জিকিউ বলপেন ১ কোটি ৪৫ লাখ, কেডিএস এক্সেসরিজ ২ কোটি ৪৪ লাখ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ২ কোটি ১৩ লাখ ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















