ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৮:১৯ অপরাহ্ন

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হচ্ছেন দিনেশ গুনাবর্ধনে

শ্রীলঙ্কা প্রেসিডেন্টের সাথে সাথে নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে হচ্ছেন সংসদ নেতা দিনেশ গুনাবর্ধনে। তিনি রাজাপাকসেদের রাজনৈতিক দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনার (এসএলপিপি) নেতা।

গতকাল বুধবার (২০ জুলাই) দেশটির পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রনিল বিক্রমাসিংহে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) রনিল প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

এতোদিন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন রনিল। আগে থেকেই ধারণা করা হচ্ছিল, রনিল স্থায়ীভাবে প্রেসিডেন্ট পদ গ্রহণ করলে গুনাবর্ধনেকে প্রধানমন্ত্রী করবেন। এখন তাকেই প্রধানমন্ত্রী ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর।

এর আগে শ্রীলঙ্কার আইনপ্রণেতারা ছয় বারের প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। সংসদে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জয় পেয়েছেন বলে ঘোষণা দেন স্পিকার।

রনিল বিক্রমাসিংহে ১৩৪ সংসদ সদস্যের ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী দুলাস আলহাপ্পেরুমে ৮২ ভোট ও বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েকে কেবল নিজ দলের তিনটি ভোট পান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ