ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন

বিশ্বে বেড়েছে করোনায় মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। তবে আগের তুলনায় কমেছে শনাক্তের সংখ্যা। এই একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ। নতুন আক্রান্তের সংখ্যাও আট লাখ ১৫ হাজারের ঘরে।

একই সময়ে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, ফ্রান্স, ইতালি, মেক্সিকো ও অস্ট্রেলিয়া।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৫২৮ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আট লাখ ১৪ হাজার ৬১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় আট হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৩৪২ জনে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ