ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ইইউতে শরণার্থী সুবিধার আবেদন করেছে ৬ লাখ ৪৮ হাজার

গত বছর ৬ লাখ ৪৮ হাজার শরণার্থী ইউরোপীয় ইউনিয়নে শরণার্থী সুবিধার জন্য আবেদন করেছে। ২০২০ সালের তুলনায় যা এক তৃতীয়াংশ বেশি।

মঙ্গলবার প্রকাশিত ইউরোপীয় শরণার্থী সংস্থার (ইইউএএ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

ইইউএএর প্রতিবেদনে বলা হয়, গত বছর ইইউতে শরণার্থী সুবিধার আবেদনকারীর সংখ্যা ছিল ২০১৮ এর সমান। সিরিয়া ও আফগানিস্তানের শরণার্থীরা সবচেয়ে বেশি আবেদন করেছে।

সিরিয়ার এক লাখ ১৭ হাজার ও আফগানিস্তানের এক লাখ দুই হাজার শরণার্থী আবেদন করেছে। পাশাপাশি ইরাক, পাকিস্তান, তুরস্ক ও বাংলাদেশের কিছু নাগরিকও আশ্রয়ের জন্য আবেদন করেছে। যাদের প্রধান গন্তব্যস্থল ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন।

ইইউ আরো জানায়, আবেদনকারীদের মধ্যে অর্ধেকের বয়স ১৮ থেকে ৩৪ বছর। যাদের প্রায় ৭০ শতাংশ আবার পুরুষ। আর সব আবেদনের মধ্যে অভিভাবকহীন নাবালক শিশুর আবেদন চার শতাংশ, যাদের সংখ্যা ২৩ হাজার ৬০০। যা ২০২০ সালের তুলনায় দুই-তৃতীয়াংশ বেশি। প্রতি দশটি আবেদনের তিনটি এসেছে শিশুদের কাছ থেকে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ